RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিল্ক খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান৷

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজকে বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান পরিদর্শনের জন্য ওই বিদ্যালয়ে যান। এসময়ে শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবার দেখেন তিনি। এতে শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবারে পচা ডিম পান। পরে এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ায় নির্দেশ দেন।

আরও জানা যায়, ওই বিদ্যালয়ের দপ্তরি জনাব আলী টিটুর স্ত্রী হেনা বেগম সেখানে শিক্ষার্থীদের জন্য কলা ও ডিম সরবরাহ করেন।

নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, আজকে ইউএনও মহোদয় পরিদর্শনে এসেছিলেন। তিনি এখানে এসে একটি ডিম পচা পেয়েছেন । ততক্ষণে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়নি। তাছাড়া তিনি বিদ্যালয়ের সব দিক ভালো পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, আজকে নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে খাবারের মান ঠিক আছে কিনা দেখতে, সেখানে ডিম নষ্ট ছিল সার্বিক বিষয়ে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারকে তদারকি করার জন্য বলেছি।

এবিষয়ে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, উপজেলার ১৭৫ টি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইকো সোশয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইসএডি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচী বাস্তবায়ন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও 

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু

বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট

১০

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

১১

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ

১২

কোয়ার্টার ফাইনালে আজ ফ্রান্স-মরক্কো মহারণ

১৩

ভারি বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস,২০ হাজার মানুষের দূর্ভোগ 

১৪

আজ চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি

১৫

কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

১৬

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

১৮

বিশ্বকাপে চমক, ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

১৯

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

২০