RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ২:১০ অপরাহ্ন

লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ছবিঃ আরসিটিভি

‎“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

‎বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

‎এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান।

‎লালমনিরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম. ফজলুল হক।

‎আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও 

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু

বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট

১০

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

১১

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ

১২

কোয়ার্টার ফাইনালে আজ ফ্রান্স-মরক্কো মহারণ

১৩

ভারি বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস,২০ হাজার মানুষের দূর্ভোগ 

১৪

আজ চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি

১৫

কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

১৬

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

১৮

বিশ্বকাপে চমক, ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

১৯

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

২০