RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৩ জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

ছবিঃ আরসিটিভি

চাকরী স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্ট কালের কর্মবিরতীতে থাকা প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট আজ ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।

শহরের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শতাধিক এআই টেকনিশিয়ান চাকরী স্থায়ীকরণ বা দৈনিক হাজিরায় অন্তর্ভূক্ত করার দাবিতে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত সারা দেশের মাঠ পর্যায়ে গবাদি প্রাণির জাত উন্নয়নে ৫ হাজার ২৭২জন এআই টেকনিশিয়ান বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে। সরকার বিভিন্ন সময় চাকরী স্থায়ী করণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। গত পহেলা জুলাই থেকে এক দফা দাবিতে সারা দেশের টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করছে। একদফা দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতী অব্যহত থাকবে বলে অবস্থান ধর্মঘটে জানান বক্তারা।

এসময় বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেনিশিয়ান কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলার সভাপতি সেলিম বাদশা, পঞ্চগড় জেলার সভাপতি আইবুল ইসলাম বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ৩ জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

কাজে আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু, বেড়েছে চরম দুর্ভোগ! 

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

আজকের দিনে জার্মানির কাছে ৭ গোল খেয়েছিল ব্রাজিল

জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল

কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধায় ডিবির অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

১০

বিশ্ব বাজারে ফের বাড়ল তেলের দাম

১১

সুইজারল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে

১২

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু 

১৩

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা

১৪

হরমুজের আশপাশে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

১৫

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

১৬

তারেক রহমানের কাজে ৭৫ শতাংশ মানুষের ইতিবাচক সাড়া, সমর্থনে শীর্ষে রংপুর বিভাগ

১৭

চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

১৮

আলিফ মাহমুদ হত্যার বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৯

থাইল্যান্ডের হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জুলাই বিপ্লবের সাংবাদিক রায়হান

২০