RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি 
৮ জুলাই ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

গাইবান্ধায় ডিবির অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধা পৌর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. নুরু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোতালেব হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) রাতে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মো. নুরু মিয়া (পিতা- মৃত চয়েন উদ্দিন)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল

কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধায় ডিবির অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

বিশ্ব বাজারে ফের বাড়ল তেলের দাম

সুইজারল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু 

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা

১০

হরমুজের আশপাশে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

১১

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

১২

তারেক রহমানের কাজে ৭৫ শতাংশ মানুষের ইতিবাচক সাড়া, সমর্থনে শীর্ষে রংপুর বিভাগ

১৩

চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

১৪

আলিফ মাহমুদ হত্যার বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

থাইল্যান্ডের হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জুলাই বিপ্লবের সাংবাদিক রায়হান

১৬

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

১৭

খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

১৮

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

১৯

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

২০