RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

গাইবান্ধায় টিসিবির ডিলারদের পুনোরায় নবায়নের দাবিতে মানববন্ধন 

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধা জেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবির) ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার ও পুনোরায় নবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৭ জুলাই) মঙ্গলবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা টিসিবি ডিলার বাঁচাও আন্দোলনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মো. জছিজার রহমান সুজা, এম এ রশিদ, আখতারুজ্জামান, শাহ আলম সেলিমসহ অন্যরা।

বক্তারা বলেন, সম্প্রতি টিসিবি কর্তৃক ২০২৬ সালের জুন মাসে যাদের জিলারশীপের মেয়াদ শেষ হয়েছে তাদের পুনঃনবায়ন না করার নির্দেশনা প্রদান করা হয়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। জেলায় মোট একশত ছাব্বিশ জন টিসিবির ডিলার রয়েছে।

একেক জনের বয়স চল্লিশ থেকে পঞ্চান্নো বা তার উর্দ্ধে। এই বয়সে ডিলারশীপ বাতিল করলে অসহায়ের মতো দুর্বিষহ অবস্থা সৃষ্টি হবে। আমাদের ডিলারদের বিরুদ্ধে দুর্ণীতি, অর্থ আত্নসাৎ, পণ্য বিতরনের অনিয়মের কোনো অভিযোগ নেই।

২০২২ এর নীতিমালায় বলা ছিল কোনো রকম অনিয়ম ছাড়া সুষ্ঠভাবে ডিলারশীপ পরিচালনা করলে পরবর্তীতে নবায়নের মাধ্যমে কার্যক্রম চালাতে পারবে। কিন্তুুু বর্তমান নীতিমালায় সেই নিয়মটি বাদ দেওয়া হয়েছে।

বক্তারা অতিদ্রুত টিসিবি’র ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা সংশোধিত-২০২৫  ও মেয়াদোত্তীর্ণ টিসিবির ডিলারদের পুনঃ নবায়ন বন্ধ রাখার নির্দেশনা বাতিল, অভিযোগবিহীন ও সফলভাবে দায়িত্বপালন কারী ডিলারদের পুনোরায় নবায়ন করা সহ ৫ দফা দাবি জানান।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

গোবিন্দগঞ্জে ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী পড়ে পথচারী গুরুতর আহত

গাইবান্ধায় টিসিবির ডিলারদের পুনোরায় নবায়নের দাবিতে মানববন্ধন 

৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত আর্জেন্টিনাসহ ৬ দেশের

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিরতির অবসান, আবারও সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

১১

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

১২

ছয়দিন পর আজ আবার বসছে সংসদ

১৩

বিতর্কের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

১৪

খামেনির শেষ বিদায়ের জন্য প্রস্তুত ইরাক

১৫

পর্তুগালের বিদায়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মার্টিনেজ

১৬

আজ ০৭ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ০৭ জুলাই ২০২৬

১৮

বান্ধবী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শ্রেণিকক্ষেই বিষপান পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৯

নাটোরে চোরাই মোটরসাইকেল ও অটোভ্যানসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

২০