RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

পর্তুগালের বিদায়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মার্টিনেজ

ছবিঃ সংগৃহীত

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এই হারের পরই পর্তুগালের কোচের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন রবার্তো মার্টিনেজ। তিনি এই হারকে দলের একটা অধ্যায়ের শেষ বলেও উল্লেখ করেন।

স্প্যানিশ এই কোচ জানান, সোমবারই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন নতুন কোচ বেছে নেওয়ার দায়িত্ব পর্তুগাল ফুটবল ফেডারেশনের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জিততে। বিশ্বকাপ না জিতলে চালিয়ে যাওয়ার মানে নেই বলেই আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘বোর্ড ও সভাপতির এখন সুযোগ আছে নতুন কোচ বেছে নেওয়ার… আমার চুক্তি আজই শেষ হয়েছে। এর বেশি বলার কিছু নেই।’

মার্টিনেজ জানান, টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। তবে স্পেনের বিপক্ষে এই হার যে তার শেষ ম্যাচ ছিল, তা নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, ‘হ্যাঁ, এটাই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ। আমি অনেক গর্বিত… আমাকে এখানে একজন পর্তুগিজের মতোই আপন করে নেওয়া হয়েছে, অনেক উষ্ণতার সঙ্গে। এটা আমার জন্য আনন্দের, গর্বের এবং দায়িত্বেরও বিষয় ছিল।’

পর্তুগালের এই বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারও। ৪১ বছর বয়সী রোনালদোর ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্টিনেজ। তবে তার এই অধিনায়ককে বিদায়ী শ্রদ্ধা জানাতে ভোলেননি তিনি।

মার্টিনেজ বলেন, ‘তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সে একজন অনুকরণীয় অধিনায়ক ছিল। শুধু গোলের হিসাবেই নয়, পরিসংখ্যানই তা বলে দেয়, অ্যাসিস্টের ক্ষেত্রেও।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিরতির অবসান, আবারও সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

ছয়দিন পর আজ আবার বসছে সংসদ

বিতর্কের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

খামেনির শেষ বিদায়ের জন্য প্রস্তুত ইরাক

পর্তুগালের বিদায়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মার্টিনেজ

আজ ০৭ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ জুলাই ২০২৬

১০

বান্ধবী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শ্রেণিকক্ষেই বিষপান পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১১

নাটোরে চোরাই মোটরসাইকেল ও অটোভ্যানসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

১২

গাইবান্ধায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, র‌্যাবের অভিযানে ঢাকা থেকে ধর্ষক গ্রেফতার

১৩

ব্রাজিলের স্বপ্নভঙ্গ,ব্যাথার চোটে সমর্থকের হার্ট অ্যাটাক

১৪

মাশরাফি-রুবেলের রেকর্ড ভেঙে নাহিদ রানার নতুন ইতিহাস

১৫

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

১৬

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, তবুও প্রিয় দলের পাশে তারকারা

১৭

সীমান্ত সুরক্ষায় ডিমলায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন

১৮

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাতভর হামলা রুশ বাহিনীর, ১১ জন নিহত

১৯

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

২০