RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া তাকরিম বিশ্বজয়ী হাফেজ নন

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে হাফেজ মো. তাকরিম শেখ (২০) মারা গেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

হাফেজ তাকরিম শেখ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি মাদরাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে এবং ভবনা দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন। এর আগে তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদরাসা থেকে কোরআন হেফজ সম্পন্ন করেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে তাকরিম ঘরের বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, হাফেজ তাকরিম শেখের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের মৃত্যু হিসেবে ছড়িয়ে পড়ে। তবে এ খবরটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছেন হাফেজ তাকরিমের শিক্ষক মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা জাকারিয়া সিদ্দিক। তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে তাকরিমের মৃত্যুর খবর জানতে পেরেছি। এটি সত্য নয়। আসলে তাকরিম কোনো দুর্ঘটনার শিকার হননি। তিনি জীবিত আছেন।’

হাফেজ তাকরিম শেখের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও আত্মীয়স্বজনরা গভীর শোকে আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১১

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১২

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৬

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৮

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৯

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

২০