RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে : হাসনাত আব্দুল্লাহ

ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে একটি পোস্টে সতর্ক করে বলেন, “যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।”

এর আগে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুগ্রুপের মধ্যে সংঘর্ষে ৪০ জনের বেশি আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দুপুরে কুয়েটের শিক্ষার্থীরা “ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না”, “দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই” ইত্যাদি স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ ঘটনা ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে।

কুয়েট পকেট গেটের বাইরে বিএনপি সমর্থিত বহিরাগতরা এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে ক্যাম্পাসের ভেতরে ফেলে দেয়। এ ঘটনায় সাধারণ ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। বহিরাগতরা কুয়েটের একটি গাড়ি ভাঙচুর করে এবং ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কয়েকটি বাড়িতে হামলা চালায়।

সংঘর্ষে আহতদের কুয়েটের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ পর্যন্ত ৪টি অ্যাম্বুলেন্স আহতদের স্থানান্তর করেছে।

খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন বলেন, “কুয়েটে ছাত্রদের দুগ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।”

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কুয়েটের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর সতর্কবার্তা এবং কুয়েটের ঘটনা নিয়ে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০