RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

ভারতের রাজস্থানে একটি এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসের সঙ্গে একটি ট্রেইলারের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর স্লিপার বাসসহ ট্রাকটিকে আগুন ধরে গেছে। এ ঘটনায় সাতজন নিহত এবং ২২ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। বাসটি প্রথমে একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায়। এরপর দুটি যানবাহনেই আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, যানবাহন দুটি ভয়াবহ আগুনে জ্বলছে এবং যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের ওপরের তলার যাত্রীরা নিচে ছিটকে পড়েন। এ সময় পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনা এবং যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। বাসটির অতিরিক্ত গতিকেও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছেন। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, বাসটির মালামাল রাখার অংশে সিগারেটের প্যাকেট ভর্তি ছিল। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এ ছাড়া আহতদের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজও চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ পচার গন্ধ

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

১০

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১১

২০২৪ সালের আজকের দিনে শুরু হয়েছিল ‘জুলাই আন্দোলন

১২

আজ ০১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০১ জুলাই ২০২৬

১৪

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১৫

র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মেসি, ৭৯-এ রোনালদো!

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

১৭

বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

১৮

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

১৯

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, বুধবার থেকে কার্যকর

২০