RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

উইকেট তুলতে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে

ছবিঃ সংগৃহীত

হারারেতে একমাত্র টেস্টে বাংলাদেশের হতাশার চিত্র দ্বিতীয় দিনেও বদলায়নি। ব্যাট হাতে প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি সফরকারীরা। বরং ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ১৩৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল, হারিয়েছিল কেবল এক উইকেট। সোমবার দ্বিতীয় দিনের শুরুতে দ্রুতই বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ টপকে লিড নেয় স্বাগতিকরা। তবে লিড নেওয়ার পর বাংলাদেশকে সামান্য স্বস্তি এনে দেন পেসার খালেদ আহমেদ।

অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। কিন্তু সেই সাফল্যের পর আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করেন ইনোসেন্ট কাইয়া।

বাংলাদেশি বোলারদের হতাশ করে দারুণ ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন কাইয়া। এবাদত হোসেনকে চার মেরে ১৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটার।

লাঞ্চ বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ২৪৯ রান। তাতে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১০৯ রানের লিড নিয়ে চালকের আসনেই রয়েছে স্বাগতিকরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারধর ও ভাংচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

উইকেট তুলতে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে

ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

পাকিস্তানি ছেলের সাথে বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে: প্রধানমন্ত্রী

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হলো ঢামেকে

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা

১০

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১১

প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব বাজেট’ বললেন প্রধানমন্ত্রী

১২

পাঁচ তারার স্বপ্ন বনাম সামুরাই সাহস

১৩

‎অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৪

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির

১৫

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

১৬

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৭

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

১৯

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন

২০