RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

লালমনিরহাটে ব্রাকের উদ্যোগে প্রায় ২৮ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবিঃ আরসিটিভি

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে প্রায় ২৮ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক।

বৃহস্পতিবার (২৫ জুন) কালীগঞ্জ উপজেলার ব্রাক সুন্দরা হবি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

ব্রাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে এবং শিক্ষা কর্মসূচির সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগের আওতায় চলতি বর্ষা মৌসুমে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় প্রায় ২৭ হাজার ৮০০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ব্রাকের শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত প্রায় ৪৫০ জন শিক্ষার্থী এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪ হাজার ২০০টি চারা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আবিদা সুলতানা। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা তৈরি হলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাক শিক্ষা কর্মসূচির কালীগঞ্জ উপজেলা ম্যানেজার নারায়ণ চন্দ্র, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ব্রাক সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ব্রাক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৪ হাজার শিক্ষার্থী এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ২২ হাজারের বেশি চারা বিতরণ করা হবে। শিক্ষার্থীদের মাধ্যমে এসব চারা নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণ করা হবে, যা ভবিষ্যতে জেলার সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে ঢাকা থেকে গ্রেফতার

লালমনিরহাটে ব্রাকের উদ্যোগে প্রায় ২৮ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধায় দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন তোতা মিয়া

‎‎কুড়িগ্রামে কমছে পানি, বাড়ছে নদীভাঙন

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল বিএসএফ সদস্যের

গাইবান্ধায় শিবির নেতা হত্যায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে, চাচাতো ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দূঘটনায় নিহত ১, আহত ১৫

১০

দিনাজপুরে পুকুরে গোসল করতে গিয়ে, একই পরিবারের ৩ জন নিহত

১১

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১২

গাইবান্ধায় কীটনাশক পানে এক নারীর মৃত্যু

১৩

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৪

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

১৮

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৯

নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ

২০