RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ জুন ২০২৬, ১:১৭ অপরাহ্ন

আদিতমারীতে নন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি করলেন স্কুল মাস্টার

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় আলোচিত নন্দিনী হত্যা কাণ্ডের আসামি বিধান চন্দ্রের দুটি গরু নিলামে বিক্রি করে দিয়েছেন স্কুল মাস্টার গোলাম কিবরিয়ার রিপন।

এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিপন উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি।

ভিডিওতে দেখা গেছে, বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপন আসামির গরু নিলামে করছেন। রিপন সেখানে বার বার নিলাম ডাক দিচ্ছেন। শেষে ১ লাখ ৭৭ হাজার টাকায় গরু দুটি নিলামে বিক্রি করেন।

সংশ্লিষ্ট একাধিক ব্যাক্তি ও স্থানীয় বিএনপি-অঙ্গ সংগঠনে নেতাকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বিষয়টি আমি জেনেছি। গরুর টাকা উদ্ধারে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেছি। গরু নিলামের টাকা কোথায় আছে, গরু কেন বিক্রি করা হলো তা খতিয়ে দেখছি।

তবে অভিযুক্ত বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপন বলেন, গরু বিক্রি করেছি। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন জানে না। গরুর টাকা আমাদের কাছে জমা আছে। আসামির জামিন হলে টাকা ফেরত দেওয়া হবে। আপনি দেখা করেন, এ বিষয়ে আপনার সঙ্গে সাক্ষাতে কথা হবে।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব বলেন, গরু বিক্রির বিষয়টি আমি শুনেছি। তবে বিস্তারিত জানি না।

গরু বিক্রি করা যাবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, গরু বা আসামির সম্পত্তির নামে মামলা হয়নি। মামলা হয়েছে আসামির নামে। তাই নিলামে ওই গরু বিক্রি করে তিনি অপরাধ করেছেন।

উল্লেখ্য, গত ১৬ জুন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রানীর বস্তাবন্দি ও মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নন্দিনী স্থানীয় কৃষক নলনী বর্মণের মেয়ে। আগের দিন বিকেল থেকে নিখোঁজ থাকার পর পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হলে এলাকার মানুষদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্ত বিধান বর্মণের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করে আগুন লাগানো বাড়ির ভেতর থেকে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।

পরে নিহত শিশু নন্দিনী বাবা নলনী বর্মণ বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি বিধান বর্মণকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করলে তাকে ও তার বাবাকেও কারাগারে পাঠায় পুলিশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৬৮৯

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় রেস্টুরেন্ট কর্মচারীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, উত্তেজিত জনতা, পুরিয়ে দিলো রেস্টুরেন্ট

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার, বছর না যেতেই ধস

ঋণের চাপে হতাশা, ঠাকুরগাঁওয়ে গাছে ঝুলে এক ব্যক্তির আত্মহত্যা

গাইবান্ধায় ব্রেন টিউমারে আক্রান্ত শায়রা কে বাঁচাতে বাবা-মায়ের আকুতি 

গাইবান্ধা শহরে ব্যবসায়ীর বাসায় চুরি, স্বর্ণ ও নগদ টাকা লুট

১০

আদিতমারীতে নন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি করলেন স্কুল মাস্টার

১১

লালমনিরহাটে তিস্তার পানি আবারও কমেছে, নেই বড় ধরনের বন্যার আশঙ্কা

১২

চলনবিলের বুকে ইতিহাসের নীরব সাক্ষী চৌগ্রাম জমিদার বাড়ি, সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য

১৩

আজ ২৪ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে ৩ যুবকের অবস্থান, দুইজন উধাও

১৫

অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই

১৬

পুরনো ক্লাবে ফিরছেন সিলভা

১৭

বিশ্ববাজারে সোনা-রুপারর দামে বড় পতন

১৮

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

১৯

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

২০