পরীক্ষামূলক
LIVE TV

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ২৩ জুন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ২২ জুন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ৪২ বিজিবির অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/৫-এস থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাঁওতালপাড়া গ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন