RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৬:২২ অপরাহ্ন

খানসামায় ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান, হাইব্রিড কাঁচামরিচ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২২ জুন সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে প্রকল্পের বিল দিতে ১৫ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ পিআইও’র বিরুদ্ধে

নন্দিনী হত্যা মামলায় বিনামূল্যে আইনি লড়াইয়ের ঘোষণা জনতার দলের

খানসামায় ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁওয়ে স্বামীকে ছুরিকাঘাত, হাসপাতালে চিকিৎসাধীন

চীনের পথে প্রধানমন্ত্রী

গাইবান্ধায় রাস্তার ড্রেনের ঢাকনা ভেঙে ‘মরণফাঁদ’: যেকোনো সময়  ঘটতে পারে দুর্ঘটনা

আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাইকৃত মোটরসাইকেল

গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে

বর্ষা ও বিলভ্রমণকে ঘিরে সিংড়ায় নৌকা তৈরির ধুম, ব্যস্ত কারিগররা

১০

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

ফুলছড়ি চরাঞ্চলে গাঁজার গাছ উদ্ধার

১৩

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষণা

১৪

গাইবান্ধায় যুব অধিকার পরিষদ নেতাকে হত্যাচেষ্টা, ছুরিকাঘাতে গুরুতর আহত

১৫

দিনাজপুরে আইনজীবী সারােয়ার জাহান হীরার উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদের মানববন্ধন

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

উলিপুরে ফুল সংগঠনে শিক্ষাবৃত্তি পেল ৪৯ শিক্ষার্থী 

১৮

 লালমনিরহাটে তিস্তার পানি কমেছে ৪৪ সেন্টিমিটার, তবুও রয়েছে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

১৯

অস্ট্রিয়ার ম্যাচের আগে নতুন লুকে মেসি-ডি পল

২০