RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ জুন ২০২৬, ১:১২ অপরাহ্ন

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

ছবিঃ সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি চিঠি রেখে গেছে ইরান ফুটবল দল। তাদের এই কাজটিকে হয়তো স্বাভাবিক ধরে নেওয়া যেত। তবে যে দলটিকে ম্যাচ খেলার পরপরই যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় যেতে হয়, তাদের এমন কাজে কিছুটা চাঞ্চল্য তৈরি হতে পারে। নিজেদের ইতিহাস এবং ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের জন্য কৃতজ্ঞতার বার্তা বহন করছে ইরানের সেই চিঠি।

মার্কিন কর্মকর্তাদের বেঁধে দেওয়া নিয়ম অনুসারে খেলার পরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরানি ফুটবল দলকে। এর আগে তারা সোফি স্টেডিয়ামের লকার রুমে একটি হাতে লেখা চিঠি রেখে যায়। পরে সেই চিঠির একটি ছবি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন। তারা লিখেছে, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।’

‘ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।’ এ ছাড়া সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতার পাশাপাশি সকল দেশে শান্তি বজায় রাখার সূক্ষ্ম বার্তা রয়েছে ইরানের চিঠিতে, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’

ওই চিঠিতে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ও উল্লেখ করে ইরান। মিনাব স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রায় ১৭০ শিশু প্রাণ হারিয়েছিল। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে থেকেই রাজনৈতিক বৈরিতা চলছিল ইরান ও যুক্তরাষ্ট্রের। যে কারণে মধ্যপ্রাচ্যের দেশটি সেখানে গিয়ে খেলা নিয়েও আপত্তি জানিয়ে আসছিল। শেষমেষ তাতে সফল না হলেও ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে, তবে তাদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে নির্ধারিত হলেও বেসক্যাম্প করছে মেক্সিকোর তিজুয়ানায়।

অবাক করা বিষয়– ম্যাচের আগেরদিন ভেন্যু শহরে গিয়ে খেলা শেষেই তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হয়। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল (রোববার) দিবাগত রাতে ইরান মুখোমুখি হয়েছিল বেলজিয়ামের। যেখানে ইউরোপীয় জায়ান্টদের বিপক্ষে তাদের অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে বেলজিয়ামকে আরেকটি ড্রয়ের হতাশা নিয়ে ফিরতে হয়েছে। এদিকে, টানা দুই ম্যাচ ড্র করে বিশ্বকাপের নকআউট রাউন্ডে খেলার আশা টিকিয়ে রেখেছে ইরানও।

বেলজিয়ামকে ০-০ গোলে রুখে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল ইরান। সকালে মিসর-নিউজিল্যান্ড ম্যাচ শেষে তারা অবস্থান হারিয়েছে। মিসর ৩-১ গোলে জিতে উঠেছে টেবিলের শীর্ষে। এর আগে ইরানের ঐতিহাসিক ড্র ও মূল্যবান ১ পয়েন্ট পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান বেইরানভান্দের বীরত্বগাথা পারফরম্যান্স। বেলজিয়াম ম্যাচজুড়ে ইরানকে কোণঠাসা করতে চাইলেও গোলপোস্টে ছিলেন অটল ও নির্ভীক এক প্রহরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

বিপদসীমার উপরে তিস্তা নদীর পানি, চরাঞ্চল ও নিম্ন অঞ্চল প্লাবিত

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে তিন দিনব্যাপী ২৫ জাতের আম ও ৩৭ প্রজাতির আম প্রদর্শনী ও ফল মেলা

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

দ্য লাস্ট ড্যান্স: ২০১৭’র এল ক্লাসিকো-অস্ট্রিয়া ম্যাচ, ‘থিংগস ডোন্ট চেঞ্জ, মেসি ডোন্ট’

১০

রংপুরে ৯ বছরের শিশু সানজিদা হত্যা ও ধর্ষণ মামলায় যুবক আটক।

১১

আর্জেন্টিনার জয়ের পর বার্সেলোনাকে সুখবর দিলেন আলভারেজ

১২

কাহারোলে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জন্য চালু হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার

১৩

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

১৪

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক

১৫

পদ্মার বালুচরে চিনাবাদামের সবুজ বিপ্লব, সোনালি স্বপ্নে বিভোর নাটোরে লালপুরের কৃষক

১৬

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

১৭

নাটোরের সিংড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

১৮

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার

১৯

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

২০