RCTV Logo আরসিটিভি ডেস্ক
২১ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

৭০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বানিয়ে সুনাম কুড়িয়েছেন নীলফামারীর বাঁধন

ছবিঃ আরসিটিভি

ফুটবলের প্রতি ভালোবাসা আর প্রিয় দলের প্রতি অগাধ সমর্থন থেকে ৭০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা তৈরি করে আলোচনায় এসেছেন নীলফামারীর ডিমলা উপজেলার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে জেলা জুড়ে আর্জেন্টিনার একজন বড় সমর্থক হিসেবে পরিচিতি পেয়েছেন তানভীর ইসলাম বাঁধন।

জানা গেছে, ডিমলা উপজেলার নিজপাড়া পাথরখুড়া এলাকার বাসিন্দা ও দেলোয়ার হোসেনের ছেলে তানভীর ইসলাম বাঁধন দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। প্রিয় দলকে ভালোবেসে তিনি নিজ খরচে নাউতারা সড়কের পাশে ৭০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা তৈরি করেছেন। পতাকাটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা সেখানে ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের বিশ্বকাপ উপলক্ষে বাঁধন ৪০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা তৈরি করেছিলেন। সে সময় তার উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। এবার দল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে আগের চেয়ে আরও বড় পরিসরে ৭০০ ফুট দীর্ঘ পতাকা তৈরির উদ্যোগ নেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, পতাকা টাঙানোর আগে বাঁধন তার মায়ের দোয়া নেন। এরপর এলাকার আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে নিয়ে পতাকাটি প্রদর্শনের ব্যবস্থা করেন। তার এই উদ্যোগে স্থানীয় তরুণদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে।

তানভীর ইসলাম বাঁধন বলেন, “ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসি। আর্জেন্টিনা আমার প্রিয় দল। দলের প্রতি ভালোবাসা থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী এই পতাকা তৈরি করেছি। গতবার বিশ্বকাপ জয়ের আনন্দ যেমন ছিল, এবারও আশা করছি আর্জেন্টিনা ভালো খেলবে এবং ভবিষ্যতেও সাফল্যের ধারা বজায় রাখবে।”

বাঁধনের এই ব্যতিক্রমী আয়োজন তাকে জেলার অন্যতম আলোচিত আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্ব বাবা দিবস আজ

৭০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বানিয়ে সুনাম কুড়িয়েছেন নীলফামারীর বাঁধন

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই

বালুর নেশায় চলে গুলি, পদ্মার চরে ৯ মাসে সাত খুন

আজ ২১ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২১ জুন ২০২৬

বিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জিআর চাল বিতরণ

এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১০

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

১১

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

১২

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর সানজিদা নামের ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার

১৩

হামে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ৬০০ শতাধিক রোগী 

১৫

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

১৬

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

১৭

চঞ্চলে আঁকা মেসি, ভক্তদের মুগ্ধতা

১৮

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১৯

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

২০