RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

ছবিঃ সংগৃহীত

ডোমিনিকান রিপাবলিকের বায়াহিব সৈকতের একটি রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে হোটেল থেকে প্রায় এক হাজার ৭০০ পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির জরুরি সেবা সংস্থা দায়েহ বলেছে, ভিভা উইন্ডহ্যাম ডমিনিকাস বিচ হোটেলে অগ্নিকাণ্ডে ফ্রান্সেসকা ভ্যালেন্টিনো নামের এক ইতালি নাগরিক প্রাণ হারিয়েছেন।

প্রতিষ্ঠানটি বলেছে, এ ঘটনায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে হোটেলের অতিথি, দর্শনার্থী এবং উদ্ধারকর্মীরা রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উপকূলীয় অঞ্চলের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। রিসোর্টের ছাদের খড়ের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।

দেশটির জরুরি পরিষেবা কেন্দ্র (সিওই) বলছে, ছাদে পাম গাছের পাতা এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়ি পড়েছে।
রয়টার্স জানিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার ৪০০ হোটেলের ফ্র্যাঞ্চাইজি করে আসছে উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টস। প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

পরিষেবা কেন্দ্র বলছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে অনুসন্ধান চলছে। দুর্ঘটনার পর অতিথিদের পার্শ্ববর্তী অন্যান্য হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে।

সিওই বলছেন, বর্তমানে বায়াহিব এবং এর আশপাশের এলাকায় পর্যটন কার্যক্রম স্বাভাবিক ও নিরাপদ রয়েছে।
স্বচ্ছ পানি এবং সাদা বালুর সৈকতের জন্য ডোমিনিকান রিপাবলিক অত্যন্ত বিখ্যাত। দেশটিতে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই প্রায় ৫৬ লাখ পর্যটক এসেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জিআর চাল বিতরণ

এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর সানজিদা নামের ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার

হামে আরও ৭ শিশুর মৃত্যু

সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ৬০০ শতাধিক রোগী 

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

চঞ্চলে আঁকা মেসি, ভক্তদের মুগ্ধতা

১০

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১১

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

১২

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, বিপাকে ভারত

১৪

বিশ্বকাপের ‘সবচেয়ে সুদর্শন’ ফুটবলার নির্বাচিত হলেন মেসির ‘বডিগার্ড’ ডি পল

১৫

আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসছে ইসরাইল-লেবানন

১৬

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেসি সভা, কালচারাল ট্রেনিং সেন্টারের আশ্বাস ইউএনও’র

১৭

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

১৮

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে  

১৯

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

২০