নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়েছে প্রায় ৬০০ শতাধিক রোগী। এতে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন।
শনিবার (২১ জুন) সকালে শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামে একটি সংগঠনের উদ্যোগে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর সহায়তা করেন।
জানা যায়, সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ সেবাদান কার্যক্রম। গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা প্রদান করেন। রোগীদের চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।
এতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার, বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত সংগঠনের সভাপতি হাজী মো তাসলিম ও সাধারণ সম্পাদক সোহেল রানা আশরাফীসহ
অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন