RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২০ জুন ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষিতে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট” প্রকল্পের আওতায় এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনাজপুর শহরের বাশেরহাট এলাকার একটি লার্নিং সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে রাজশাহী ও দিনাজপুর অঞ্চলের কৃষক, কৃষি উদ্যোক্তা এবং দুই অঞ্চলের শতাধিক কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

দিনাজপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপ উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। তারা কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা ও সাশ্রয়ী পানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, প্রকল্পটির আওতায় দেশের ১৪টি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পলিনেট হাউজ, উত্তম কৃষি চর্চা, ট্রেতে ধান বপন, যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ, সৌরচালিত সেচ ব্যবস্থা এবং অন্যান্য আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে বিশ্বব্যাংক গ্রুপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জিআর চাল বিতরণ

এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর সানজিদা নামের ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার

হামে আরও ৭ শিশুর মৃত্যু

সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ৬০০ শতাধিক রোগী 

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

চঞ্চলে আঁকা মেসি, ভক্তদের মুগ্ধতা

১০

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১১

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

১২

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, বিপাকে ভারত

১৪

বিশ্বকাপের ‘সবচেয়ে সুদর্শন’ ফুটবলার নির্বাচিত হলেন মেসির ‘বডিগার্ড’ ডি পল

১৫

আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসছে ইসরাইল-লেবানন

১৬

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেসি সভা, কালচারাল ট্রেনিং সেন্টারের আশ্বাস ইউএনও’র

১৭

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

১৮

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে  

১৯

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

২০