RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২০ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে  

ছবিঃ আরসিটিভি

হঠাৎ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানিপ্রবাহ বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

শনিবার (২০ জুন) সকাল ৬ টার দিকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, ( বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। যা বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪ টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উজানে ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে আসছে। ফলে তিস্তা নদীর পানিপ্রবাহ বেড়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর তীরবর্তী এলাকাগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে।

তিস্তার পানি আরও বাড়তে থাকলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি বলেন, আজকে সকাল ৬ টার দিকে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুরের দিকে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

চঞ্চলে আঁকা মেসি, ভক্তদের মুগ্ধতা

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, বিপাকে ভারত

বিশ্বকাপের ‘সবচেয়ে সুদর্শন’ ফুটবলার নির্বাচিত হলেন মেসির ‘বডিগার্ড’ ডি পল

আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসছে ইসরাইল-লেবানন

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেসি সভা, কালচারাল ট্রেনিং সেন্টারের আশ্বাস ইউএনও’র

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

১০

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে  

১১

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১২

দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

আবারও কমলো স্বর্ণের দাম

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৭

আজ ২০ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২০ জুন ২০২৬

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০