পরীক্ষামূলক
LIVE TV

লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে : ত্রাণমন্ত্রী

ছোট্ট শিশু নন্দিনীকে যারা নির্মমভাবে হত্যা করেছে, সেই নরপিশাচের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে তা সমাজে উদাহরণ হয়ে থাকে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

১৮ জুন ‎বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নন্দিনী রায়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‎মন্ত্রী বলেন, নন্দিনী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রশাসনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। তবে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি নন্দিনীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন।

‎এ সময় লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন