RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ২:৩২ অপরাহ্ন

‎নবাবগঞ্জে আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎১৭ জুন বুধবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে গ্রামের সেকেন্দার হাজীর আমবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

‎নিহত নারী পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

‎খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। নিহতের মৃত্যুর রহস্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ৭০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

চিরিরবন্দরে দুই ঘটনার তদন্ত অগ্রগতি পরিদর্শনে পুলিশ সুপার

গাইবান্ধায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

‎নবাবগঞ্জে আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার

১০

চরবাসীর জন্য পৃথক বাজেট ও মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা

১১

টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

১২

যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ১

১৩

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড

১৪

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৫

ময়লা পরিষ্কার করা নিয়ে বাগবিতণ্ডা, কর্মচারীকে পিটিয়ে হত্যা

১৬

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

১৭

সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ

১৮

জর্ডানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

১৯

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০