RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ১৭ জুন। সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে বাংলাদেশ দলে এসেছে বড় ধরনের পরিবর্তন। প্রথমে ঘোষিত স্কোয়াডে না থাকলেও অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারকে নতুন করে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সংযোজনে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড এখন ১৬ সদস্যের।

এর আগে ঘোষিত দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। বাদ পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি পেসার রিপন মন্ডল ও তানজিম হাসান সাকিবের। কুঁচকির চোটে রিপন এবং পিঠের সমস্যায় তানজিম এই সিরিজ থেকে ছিটকে যান।

তাদের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। পাশাপাশি সুযোগ পেয়েছেন নাহিদ রানা, যার আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিজ্ঞতা এখন পর্যন্ত একটি ম্যাচে সীমাবদ্ধ।

অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস। আর সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। পূর্বের সহ-অধিনায়ক সাইফ হাসান এ দায়িত্ব পালনে আগ্রহ না দেখানোয় হৃদয়কে নতুন এই ভূমিকায় দেখা যাবে।

চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচই। ১৭ জুন প্রথম ম্যাচের পর বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ১৯ ও ২১ জুন। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীমণি-কাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

দিনাজপুরে ‎শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, কয়েকটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য

লালমনিরহাটে ভুট্টাক্ষেতে মিললো ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: জেডি ভ্যান্স

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

নেটওয়ার্ক না পেয়ে গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

ব্রাজিল-উরুগুয়ে যা করতে পারেনি, তাই করে দেখাচ্ছে এশিয়ার দলগুলো

১২

আজ ১৬ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ১৬ জুন ২০২৬

১৪

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১৫

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

১৬

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

১৮

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

২০