RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১:২৬ অপরাহ্ন

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ডিবি পুলিশ পরিচয়ে অনলাইনে ভিডিও প্রকাশ করে প্রতারণার অভিযোগে সবিজুল ইসলাম (২৪) এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।

গ্রেপ্তারকৃত সবিজুল ইসলাম সদর উপজেলার চড়োইখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের ইসাহাক আলীর ছেলে।

ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত সবিজুল ইসলাম ডিবি পুলিশের একটি সংবাদ সম্মেলনের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে। এতে বলা হয় যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণার শিকার হয়েছে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সহায়তা করবেন। পরে ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ডিবি পুলিশ পরিচয়ে অর্থ হাতিয়ে নিতেন। পরে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এবিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণা করে আসছেন। তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট সীমান্তে আবারো বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

লালমনিরহাটে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ‘একটি গোল, একটি চারা’ কর্মসূচি

গাইবান্ধায় ফেইসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর শাড়ি পরা ছবি দিয়ে স্ট্যাটাস, যুবক আটক

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

সাঘাটায় শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পিছিয়ে দিলো ইরান

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

১০

রংপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

১১

গাইবান্ধায় বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণ মামলায় ভাতিজা গ্রেফতার

১২

ঢালাইয়ের ৭ দিনেই উঠে যাচ্ছে ৪৫ লাখ টাকার রাস্তার কার্পেটিং

১৩

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

কারাবন্দি স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী

১৫

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৬

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

১৭

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

১৮

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

১৯

আজ ১২ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০