RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

ছবিঃ সংগৃহীত

দেশের সাত জেলায় দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  পাশপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার (১০ জুন) রাতে  আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতে হাতে টর্চ,লাঠি আর বাঁশি; রাতভর পাহারায় পঞ্চগড়ের সীমান্তের মানুষ

গাইবান্ধায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপনের প্রস্তাব

স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

৬ শিশুর মৃত্যু; আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

সৌর শিল্পের বিকাশে বড় প্রণোদনা, কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

১০

বাজেটে ইমাম-পুরোহিতদের জন্য সুখবর

১১

কর্মসংস্থানমুখী হবে ক্রীড়া খাত : ৬৪ জেলায় হচ্ছে স্পোর্টস ভিলেজ

১২

স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

১৩

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

১৪

একাধিক চমক রেখেই টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১৫

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ : অর্থমন্ত্রী

১৬

বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

১৭

নাটোরে এক টুকরো ‘জার্মানি’ — বিশ্বকাপের আগেই দর্শনার্থীদের ভিড়ে মুখর ‘জার্মান বাড়ি’

১৮

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত 

১৯

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

২০