RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৮ জুন ২০২৬, ২:২৭ অপরাহ্ন

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের সন্ধান ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি। দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

‎সোমবার সকাল থেকে ডুবুরি দল ধরলা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজরা হলেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা একই পরিবারের দুই ভাই। তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিবারের বাড়ি মোগলহাট বাজার সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়,রোববার দুপুরে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে।এ সময় মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।

‎ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।প্রথম দিনের তল্লাশিতে কোনো সন্ধান না পাওয়ায় রাতের জন্য অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে পুনরায় ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করেছে।নিখোঁজ দুই কিশোরের স্বজনরা নদীর তীরে অবস্থান করছেন। তাদের দ্রুত উদ্ধারের আশায় উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১০

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১১

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১২

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৩

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৪

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১৭

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৯

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০