গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (মনির) ও পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুনাইদ মোস্তফাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
৭ জুন রবিবার দুপুরে মনিরুজ্জামান (মনির) বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সামনে থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। পৃথক অভিযানে পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুনাইদ মোস্তফাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এবিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি জানান, গ্রেফতারের পর তাদের সদর থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।
Facebook Comments Box
মন্তব্য করুন