পরীক্ষামূলক
LIVE TV

নাটোর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত, সবাইকে সতর্ক থাকার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে নাটোরে এক সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ১১টা দিকে নাটোর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেখানে পরিষ্কার পানি জমে থাকে সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার উপ-পরিচালক ও নাটোর পৌর প্রশাসক মো. আরিফ হোসেন; নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দিন ভূঁইয়া, নাটোর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শক নীরেন্দ্রনাথ মণ্ডল এবং নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আরএমও ডা. মাহবুবুর রহমান,নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার জুয়েল হক, নাটোর ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম ,সদস্য শেফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালক মোঃ মহিন উদ্দিনসহ

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মচারী, চিকিৎসক , গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। এ রোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবাইকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”

সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জেলার সর্বস্তরের মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন