RCTV Logo নাটোর প্রতিনিধি
৫ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নাটোরে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

নাটোরে টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে ক্ষুব্ধ হয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে আব্দুর রব (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় সোনিয়া বেগম নামে আরও এক নারীকে আসামি করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুর রব নাটোর সদর উপজেলার গোয়ালদিঘী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুর রব ও সোনিয়া বেগম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের দুটি আসনবিহীন টিকিট সংগ্রহ করেন। নির্ধারিত সময়ে ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছালে অতিরিক্ত যাত্রীর চাপে তারা ট্রেনে উঠতে পারেননি। এতে তারা ক্ষুব্ধ হয়ে রেললাইনের পাশ থেকে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করেন।

তাদের ছোড়া একটি পাথর ট্রেনের একটি কোচের কাঁচের দরজায় আঘাত করলে সেটি ভেঙে যায়। এ সময় স্টেশনে অবস্থানরত যাত্রীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে তারা প্ল্যাটফর্মে উঠে এলে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা আব্দুর রবকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা সোনিয়া বেগম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক আব্দুর রবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রেলওয়ে আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনায় যাত্রীদের জীবন হুমকির মুখে পড়ে এবং রেলওয়ের সম্পদেরও ক্ষতি হয়। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার বাবা ও ছেলে

নাটোরে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় অর্থ আত্মসাৎকারী ২ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার

মেয়ের বাবা হলো শাকিব খান, নিশ্চিত করলো বুবলী

বালুর সঙ্গে রং মিশিয়ে কীটনাশক তৈরীর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরে বেগুনক্ষেতে গাঁজার চাষ, ৩টি গাছসহ আটক এক

লালমনিরহাটে ৫ বছরের শিশু ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ কোটি টাকা ক্ষতি

১০

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই

১১

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি

১২

পঞ্চগড় সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, চলছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

১৩

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

১৪

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে, গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

১৫

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৬

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১৭

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজন ও হৃদরোগীদের সহায়তায় কর্মশালা, তালিকাভুক্ত কয়েকশ রোগী

১৯

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা,সেতুর যন্ত্রণায় ভুগছে ৩ ইউনিয়নের বাসিন্দা।

২০