RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৪ জুন ২০২৬, ১:০২ অপরাহ্ন

নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়।

বুধবার (৩ জুন) রাত ১২ টার দিকে বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দান পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারুফা বেগম ওই এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফা বেগমের ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করায় তিনি বড় ছেলে জুয়েল মিয়াসহ বাড়িতে থাকতেন। গত সোমবার থেকে হঠাৎ করে মারুফা বেগম নিখোঁজ হয়ে যায়। পরে লাভিন মিয়া ঢাকা থেকে ফিরে এসে তার মাকে খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পায়নি। পরে লাভিন মিয়ার স্ত্রী গতকাল নিজের ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পেয়ে লাভিন মিয়াকে জানায়৷ পরে লাভিন মিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার তোশকের নিচে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তবে এঘটনায় নিহতের ছোট ছেলের অভিযোগ তার বড়ভাই জুয়েল তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন।

নিহতের ছোট ছেলে লাভিন মিয়া বলেন, আমি ঢাকা থেকে এসে শুনি আমার মায়ের সঙ্গে বড়ভাইয়ের বউয়ের ঝগড়া হয়েছিল। পরে বড়ভাইয়ের বউ রাগ করে সেদিন তার বাবার বাড়িতে চলে যায়। সেদিন থেকে আমার মা নিখোঁজ। গতকাল আমার বউ ঘরে গিয়ে বিছানার তোশকের নিচে রক্ত ও ঘরের ভিতরে মেঝেতে ফাটল দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি বিষয়টি পুলিশকে জানাই। আমার মা নিখোঁজের পর থেকে আমার বড়ভাই আত্মগোপন রয়েছে। আমার ধারণা আমার বড়ভাই মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, গতকাল নিহতের ছোট ছেলে থানায় এসে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে যাই। পরে ঘরের ভিতরে রক্ত ও মেঝেতে ফাটল দেখে ফায়ার সার্ভিসের সহায়তায় মেঝে খুঁড়ে তার মরদেহ উদ্ধার করি।

তিনি আরও বলেন, নিহত মারুফা বেগম দুইদিন ধরে নিখোঁজ ছিল। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্ত শেষে এঘটনায় কে ওই বৃদ্ধাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে মূল রহস্য জানা যাবে এবং আসামীকে গ্রেপ্তার করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

ক্লান্তি দূর করে যেসব পানীয়

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১১

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৪

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

১৫

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

১৬

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

১৭

নাটোরে ৮ কেজি গাঁজাসহ বাসের হেলপার গ্রেফতার

১৮

আজ ১৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১৫ জুন ২০২৬

২০