RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ, পরে মৃত অবস্থায় উদ্ধার 

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৭) ও তাঁর ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩১)।

নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঈদের ছুটিতে গত রবিবার (৩১ মে) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম ইসলাম, তাঁর বড় ভাই মান্না  ইসলামসহ পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে তারা খানসামা উপজেলার ঐতিহ্যবাহী লিচুবাগান দেখতে আসেন। পরে জোয়ার কালীর বাজার এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে তাদের সাথে থাকা পরিবারের অন্য সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন ও

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে দুই ভাইকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে গোসল করতে নেমে দুই ভাই পানিতে ডুবে মারা গেছেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের সদস্যদের হাতে হস্তান্তরের যথাযথ প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখের বেশি যাত্রী বহন করেছে মেট্রোরেল

নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত

খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের তুমুল সংঘর্ষ আহত অন্তত ৫০

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ, নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা

রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ, পরে মৃত অবস্থায় উদ্ধার 

বাড়লো বিদ্যুতের দাম; গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বৃদ্ধি

১০

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

১১

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গ্লোবাল স্টেজে প্রবেশ করেছে : রাষ্ট্রদূত মুশফিক

১২

এক মামলায় জামিন পেলেন ডা. দীপু মনি

১৩

‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

১৬

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

১৭

আত্মপক্ষ শুনানি শেষ, যুক্তিতর্ক শুনানি বৃহস্পতিবার

১৮

ঈদের দাওয়াত খেতে এসে জমি সংক্রান্ত বিরোধে শ্যালককে মারপিট, হাসপাতালে মৃত্যু

১৯

‘স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি’ : আদালতকে স্বপ্না

২০