RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৩ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ঈদের দাওয়াত খেতে এসে জমি সংক্রান্ত বিরোধে শ্যালককে মারপিট, হাসপাতালে মৃত্যু

ছবিঃ সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে দুলাভাইয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৪০) নামে এক শ্যালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। নিহত রেজাউল করিম মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুড়া দোলাপাড়া এলাকার গড়েরপাড়ের মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর এক ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আমিন উদ্দিনের শ্যালক রেজাউল করিম গত সোমবার তার বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে দাওয়াত খেতে আসেন। এসময়ে মৃত আজিম উদ্দিনের অপর ছেলেরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রেজাউল করিমসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিমকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আমিন উদ্দিন বলেন, আমার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারা আমাকে আমার জমিতে যেতে দেয়না। সোমবার আমার শ্যালক আমার বাড়িতে দাওয়াত খেতে আসলে তারা লাঠিসোঁটা, ছুরি দিয়ে হামলা করে। এতে আমাদের খুব মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসলে গতকাল বিকেলে আমার শ্যালক মারা যায়। আমি এর বিচার চাই।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান আরও বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে, আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলমান আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখের বেশি যাত্রী বহন করেছে মেট্রোরেল

নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত

খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের তুমুল সংঘর্ষ আহত অন্তত ৫০

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ, নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা

রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ, পরে মৃত অবস্থায় উদ্ধার 

বাড়লো বিদ্যুতের দাম; গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বৃদ্ধি

১০

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

১১

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গ্লোবাল স্টেজে প্রবেশ করেছে : রাষ্ট্রদূত মুশফিক

১২

এক মামলায় জামিন পেলেন ডা. দীপু মনি

১৩

‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

১৬

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

১৭

আত্মপক্ষ শুনানি শেষ, যুক্তিতর্ক শুনানি বৃহস্পতিবার

১৮

ঈদের দাওয়াত খেতে এসে জমি সংক্রান্ত বিরোধে শ্যালককে মারপিট, হাসপাতালে মৃত্যু

১৯

‘স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি’ : আদালতকে স্বপ্না

২০