RCTV Logo স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

রুলি নাকি মুসো, আর্জেন্টিনার গোলপোস্টে মার্টিনেজের বিকল্প কে?

ছবিঃ সংগৃহীত

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে নিঃসন্দেহে লিওনেল স্কালোনির প্রথম পছন্দ এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। কিন্তু হাতের চোট সেরে তোলার লড়াই করছেন বিশ্বকাপ জয়ী গোলকিপার। কোচিং স্টাফরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তাকে পাওয়ার আশা। কিন্তু কোনো কারণে তিনি ফিট না হলে তার বিকল্প কে হবেন?

দলে গোলকিপার হিসেবে অন্য দুইজন হলেন জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। দুজনের মধ্যে মার্টিনেজের বিকল্প কে হবেন, তা নির্ধারণে তাদেরকে বিশেষ নজরে রাখা হবে বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচেই।

তবে ধারাবাহিকতা ও অতীতের রেকর্ড বলছে, রুলি এগিয়ে আছেন। অলিম্পিক মার্শেই গোলকিপার সিনিয়র জাতীয় দলের হয়ে সাতটি অফিসিয়াল ম্যাচ খেলেছেন, কোনো হার নেই, গোল খেয়েছেন মাত্র দুটি। তার শেষ ম্যাচ? পেরুর বিপক্ষে ২০২৪ সালের নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ে, ওই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছিল।

গত বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন রুলি। এমনকি ২০২২ ফিনালিসিমা ও ২০২৪ কোপা আমেরিকাতেও দলের সঙ্গী ছিলেন। লা প্লাতার ৩৪ বছর বয়সী বাসিন্দা পুরো মৌসুম জুড়ে ৩৯ ম্যাচ খেলেছেন, গোল হজম করেছেন ৫২টি। তার দল মার্শেই লিগ ওয়ান শেষ করেছে পঞ্চম স্থানে থেকে।

মুসোর কী অবস্থা? রুলির মতো একই ধারাবাহিকতা তিনি দেখাতে পারেননি। কিন্তু অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে দারুণভাবে মৌসুম শেষ করেছেন। জ্যান ওবলাকের ইনজুরিতে সাবেক রেসিং গোলকিপার সুযোগ পান। মাদ্রিদ ক্লাবের গোলপোস্ট বেশ ভালোভাবে অক্ষত রেখেছিলেন। দলকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তোলেন। এই বছর ১২ ম্যাচে শুরুর একাদশে ছিলেন মুসো।

জাতীয় দলের হয়ে মুসো তিনটি অফিসিয়াল  ম্যাচ খেলেছেন। মরক্কোর বিপক্ষে ২০১৯ সালে ১-০ গোলে জয়ের প্রীতি ম্যাচে ২৩ মিনিট ছিলেন। ২০২১ সালে দক্ষিণ আমেরিকান বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন। এই বছর জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ছিলেন ১৬ মিনিট, ম্যাচটি ৫-০ গোলে জেতে বিশ্ব চ্যাম্পিয়নরা।

সাদা চোখে সবকিছু বিবেচনায় রুলি কিছুটা এগিয়ে, কিন্তু মুসোর বর্তমান ফর্ম তাকে পরীক্ষায় ফেলবে। ৬ ও ৯ জুন হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেই যাচাই করা হবে তাদেরকে। তবে একটি ব্যাপার পরিষ্কার, দিবুই থাকছেন শুরুতে, তবে প্রস্তুত রাখা হবে তার ব্যাকআপও।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার : হুইপ দুলু

চিকিৎসাধীন দিনাজপুর-২ এর সংসদ প্রার্থী ও প্রবীণ শিক্ষকের খোঁজ নিলেন জেলা জামায়াতের আমির

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর

৪০০ বছরের ‘জিনের বাদশা’ সেজে ২১ লাখ টাকা আত্মসাৎ: নেপথ্যের সেই মহাপ্রতারক গ্রেপ্তার

খেলাপি ঋণ তিন মাসে বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

নাগেশ্বরীতে বাঁশের সাঁকো ভেঙে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

১০

এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর

১১

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১২

রুলি নাকি মুসো, আর্জেন্টিনার গোলপোস্টে মার্টিনেজের বিকল্প কে?

১৩

নীলফামারীতে গরমে হাসাপাতালে বাড়ছে রোগী, চাহিদমত মিলছে না ঔষধ 

১৪

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

১৫

রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ

১৬

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

১৭

আজই শেষ হতে পারে ১৮ সাক্ষীর সাক্ষ্য

১৮

গাইবান্ধায় গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

২০