RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ মে ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

সাড়ে নয় বছর পর জঙ্গি মামলায় খালাস পেলেন কুমিল্লার সেই তিন ছাত্রী

ছবিঃ সংগৃহীত

সাড়ে নয় বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে জঙ্গিবাদের অভিযোগ থেকে খালাস পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের তিন ছাত্রী। গত ২৪ মে জেলা ও দায়রা জজ আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় অব্যাহতির রায় দেন।

শনিবার বিষয়টি নিশ্চিত করেন মামলার আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। তিনি জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২৭ জুলাই কুমিল্লা শহরের নওয়াব ফয়জুন্নেছা হলের একটি কক্ষে অভিযান চালিয়ে তিন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।

তদন্ত চলাকালে তাদের কক্ষ থেকে কিছু ধর্মীয় বই উদ্ধার করা হয় বলে জানা যায়। এরপর দীর্ঘ সময় ধরে মামলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত বিভিন্ন ধাপে চলতে থাকে।

আইনজীবীরা জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীরা কিছু সময় কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে আদালত অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ না থাকায় তাদের খালাস দেন।

রায়ের পর শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রায় এক দশকের মানসিক ও সামাজিক চাপের পর তারা অবশেষে ন্যায়বিচার পেয়েছেন।

মামলার শুরু থেকেই তাদের পক্ষে একাধিক আইনজীবী আইনি সহায়তা প্রদান করেন। দীর্ঘ এই মামলার অবসানে কুমিল্লায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৭ শতাধিক চরবাসী

সাড়ে নয় বছর পর জঙ্গি মামলায় খালাস পেলেন কুমিল্লার সেই তিন ছাত্রী

টাঙ্গাইলে বাস উল্টে খাদে, গুরুতর আহত ১৭

জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল

পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

শাহজালালের নতুন এটিসি টাওয়ারে রাজস্বে ঊর্ধ্বগতি, তিন মাসে আয় প্রায় ২০০ কোটি টাকা

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বন্ধুদের সঙ্গে নদী পার হতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্র

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা

হালতি বিলের তীরে ‘সাত রাজকন্যার গ্রাম’

১০

নামাজের সময়সূচি – ৩০ মে ২০২৬

১১

আজ ৩০ মে, দিনটি কেমন যাবে আপনার?

১২

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৩

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

সৌদির সঙ্গে মিল রেখে নীলফামারীর এক গ্রামে ঈদ উল আজহা পালিত 

১৫

আজ ২৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২৭ মে ২০২৬

১৭

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

১৮

বিচারকরা স্বাধীন বলেই গ্রেফতারের পরদিনই তারা জামিন পান: আইনমন্ত্রী

১৯

সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে

২০