RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ মে ২০২৬, ২:০৩ অপরাহ্ন

ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে বাবা-মেয়ে নিহত

ছবিঃ সংগৃহীত

ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিহতের স্ত্রী।

সোমবার (২৫ মে) সকালে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনিছুর রহমান (৩৫) ও তার দুই বছর বয়সী মেয়ে পুষ্প।

আনিছুরের স্ত্রী আহত আয়শা বেগমকে (২৫) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।

তিনি ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে সকালে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে পথে বনানী এলাকায় অজ্ঞাত একটি যানবাহন তাদের  মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা ছিটকে মহাসড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আনিছুর ও তার মেয়ে পুষ্প নিহত হন। এসময় গুরুতর আহত হন আয়েশা। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

বিশ্ববাজারে কমল তেলের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ৫ সিনেমার লড়াই

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

নেইমার নয়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন অন্য কেউ!

১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে থার্ড টার্মিনালের কাজ চলছে

ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে বাবা-মেয়ে নিহত

৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঈদের দিন সকাল থেকে আবহাওয়া যেমন থাকবে!

গাইবান্ধায় ট্রাক চাপায় প্রাণ হারালেন সাবেক যুগ্ম জজ আব্দুল আউয়াল 

১০

খালেদা জিয়ার উপহারের সেই ‘কালা মানিক’ বিক্রি হলো ২০ লাখে

১১

সৌদি আরবে ঈদ উদযাপন করবেন জামায়াত আমির

১২

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

১৩

রংপুরসহ দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

আইপিএলে সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ কামিন্স

১৫

‎ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ ঘোষণা,যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে

১৬

মেসির চোট নিয়ে আর্জেন্টিনা থেকে যে খবর এলো

১৭

দ্রোহের কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ

১৮

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন করবে প্রেস উইং

১৯

মানিকগঞ্জে মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

২০