পরীক্ষামূলক
LIVE TV

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।

এরপরেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থানার সামনে বিক্ষোভ করেন। পরে জেলা বিএনপির নেতারা বিক্ষুব্ধদের সরিয়ে দেন। এরপর পুলিশের সহযোগিতায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে নামাজ শেষে বের হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়। এসময় তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন