RCTV Logo আরসিটিভি ডেস্ক
২১ মে ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাতে আব্দুল্লাহ সায়েম মোস্তাকিম নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ঘুঘুমারি নওখিলা পিএম স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মোস্তাকিমের বাকবিতণ্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার দুপুরে মোস্তাকিম স্কুলের সামনে গেলে ঐ শিক্ষার্থী তাকে দেখে ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পথে রওয়ানা হন। পথিমধ্যে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

কেমন হবে এবারের বিসিবি নির্বাচন জানালেন তামিম

৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিল বিমান

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

‎লালমনিরহাটে তদন্ত কার্যক্রমে ত্রুটি ও প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে ছুটি, শালবাহান উচ্চ বিদ্যালয় নিয়ে ফের আলোচনা-সমালোচনা

নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী

ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের বিক্ষোভ

নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান শুরু

১০

রামিসা হত্যার বিচারের দাবিতে থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

১৪

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে কবে?

১৬

‎দিনাজপুরে অটো রাইস মিলের দূষণ বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৭

কুড়িগ্রামে পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২৩৫ মেগাওয়াটে

১৯

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

২০