RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২১ মে ২০২৬, ১:২১ অপরাহ্ন

‎দিনাজপুরে অটো রাইস মিলের দূষণ বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অটো রাইস মিলগুলোর কারণে ভয়াবহ পরিবেশ দূষণের অভিযোগ তুলে ২১ মে বৃহস্পতিবার সকাল  ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর- ই -আলম সিদ্দিকী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সচেতন নাগরিকবৃন্দ ও “দিনাজপুর পরিবেশ আন্দোলন” নামে একটি সংগঠন।

‎স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন স্থানে স্থাপিত অটো রাইস মিলগুলোর চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া, পোড়া ছাই, ধানের তুষের উড়ন্ত কণা, শব্দদূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে স্থানীয় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও কৃষিজমির আশপাশে থাকা মিলগুলোর কারণে সাধারণ মানুষ নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছে।

‎এতে আরও বলা হয়, দূষণের ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, এলার্জি, চোখ জ্বালা-পোড়া ও ত্বকের রোগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে কৃষিজমি, ফসল ও পানির উৎস দূষিত হওয়ায় দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য ও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে।

‎স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অধিকাংশ অটো রাইস মিলে কার্যকর দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। এছাড়া পরিবেশগত ছাড়পত্র, অগ্নি নিরাপত্তা ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও ব্যাপক অনিয়ম ও অবহেলা লক্ষ্য করা যাচ্ছে।

‎এ অবস্থায় জেলা প্রশাসকের নিকট ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- পরিবেশ আইন অমান্যকারী মিলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রতিটি মিলে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাধ্যতামূলক করা, নিয়মিত মনিটরিং টিম গঠন, আবাসিক এলাকার নিকটবর্তী দূষণকারী মিল স্থানান্তর, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও পরিবেশের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।

‎এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ আন্দোলনের সংগঠক মোস্তফা আইয়াজ, রেজাউল ইসলামসহ দিনাজপুরের সচেতন নাগরিক ও ভুক্তভোগী এলাকাবাসী।
‎তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দিনাজপুরবাসীর স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

কেমন হবে এবারের বিসিবি নির্বাচন জানালেন তামিম

৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিল বিমান

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

‎লালমনিরহাটে তদন্ত কার্যক্রমে ত্রুটি ও প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে ছুটি, শালবাহান উচ্চ বিদ্যালয় নিয়ে ফের আলোচনা-সমালোচনা

নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী

ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের বিক্ষোভ

নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান শুরু

১০

রামিসা হত্যার বিচারের দাবিতে থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

১৪

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে কবে?

১৬

‎দিনাজপুরে অটো রাইস মিলের দূষণ বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৭

কুড়িগ্রামে পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২৩৫ মেগাওয়াটে

১৯

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

২০