RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ম্যানসিটি ছাড়ছেন পেপ গার্দিওলা!

ছবিঃ সংগৃহীত

ইংলিশ ফুটবলে এক যুগের আধিপত্যের অবসান ঘটাতে যাচ্ছেন কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (২৪ মে) অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের পরই ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তিনি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে ক্লাবের ভেতরে তার বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানিয়েছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম।

বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলার অধ্যায়ের সমাপ্তি ধরে নিয়েই এগোচ্ছে ম্যানচেস্টার সিটি। ক্লাব কর্তৃপক্ষ প্রকাশ্যে দাবি করছে, কাতালান এই কোচের চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি এবং তিনি আগামী মৌসুমেও থাকবেন বলে তাদের আশা।

তবে ক্লাবের অভ্যন্তরীণ অনেকেই মনে করছেন, অ্যাস্টন ভিলার বিপক্ষের ম্যাচটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।

শুধু কর্মকর্তারাই নন, দলের খেলোয়াড়রাও নাকি সম্ভাব্য বিদায়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। এমনকি গার্দিওলার বিদায়কে কীভাবে স্মরণীয় করে রাখা যায়, তা নিয়েও ভাবছে সিটি।

জানা গেছে, সদ্য সম্প্রসারিত ‘নর্থ স্ট্যান্ড’-এর নাম গার্দিওলার নামে করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে বদলে দিয়েছেন গার্দিওলা। তার অধীনে সিটি জিতেছে ২০টি ট্রফি, যার মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি এফএ কাপ এবং ৫টি ইএফএল কাপ। শুধু ট্রফিই নয়, তার হাত ধরেই আধুনিক ফুটবলে নিজেদের অন্যতম শক্তিশালী ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করেছে ম্যানসিটি।

এই মৌসুমেও শিরোপার দৌড়ে রয়েছে সিটি। ইতোমধ্যে এফএ কাপ জিতেছে দলটি। প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী লড়াইয়েও এখনো টিকে আছে তারা। ফলে গার্দিওলা চাইলে সপ্তম লিগ শিরোপা জিতে বিদায় নেওয়ার সুযোগ পাচ্ছেন।

কয়েক মাস ধরেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। সংবাদ সম্মেলনে একাধিকবার এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। তবে প্রতিবারই গার্দিওলা বলেছেন, তার চুক্তির এখনো এক বছর বাকি।

এফএ কাপ ফাইনালের আগে বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই বলেছিলেন, ‘হ্যাঁ, আমি এখানেই আছি, আমার চুক্তি রয়েছে।’

বোর্নমাউথ ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও একই প্রশ্ন করা হলে দীর্ঘশ্বাস ফেলে গার্দিওলা বলেন, ‘পরের প্রশ্ন করুন। অনেকবার বলেছি— আমার আরও এক বছর বাকি আছে।’

তবে এসব বক্তব্যের পরও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, গার্দিওলার ঘনিষ্ঠ মহলে তার বিদায়ের বিষয়টি অনেকটাই ‘ওপেন সিক্রেট’ হয়ে গেছে। এমনকি ক্লাবের কয়েকজন গুরুত্বপূর্ণ স্পন্সরকেও সম্ভাব্য বিদায়ের বিষয়ে অবহিত করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।

গার্দিওলার উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন এনজো মারেস্কা। ইতালিয়ান এই কোচ আগে ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন। পরে তিনি চেলসির দায়িত্বও পালন করেন। দ্য অ্যাথলেটিকের দাবি, সিটির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে বর্তমানে তিনিই এগিয়ে।

৭৮ বছর বয়সী ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের পর গার্দিওলার নামই আধুনিক ইউরোপিয়ান ফুটবলের অন্যতম প্রভাবশালী কোচ হিসেবে উচ্চারিত হয়। টিকিটাকা দর্শন থেকে শুরু করে পজিশনাল ফুটবলের নতুন মাত্রা— সবকিছুতেই তার ছাপ স্পষ্ট। ফলে তার বিদায় শুধু ম্যানচেস্টার সিটির জন্য নয়, পুরো ইংলিশ ফুটবলের জন্যই হতে যাচ্ছে একটি যুগের সমাপ্তি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

চূড়ান্ত দল ঘোষণায় চমকের ইঙ্গিত আর্জেন্টিনার, নতুন কৌশল ফাঁস

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭ টি কোচ

দীর্ঘ বিরতির পর চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই জেলায় ৪ শিশুর মৃত্যু

কানাডার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

কবিরাজ সেজে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

১২

ম্যানসিটি ছাড়ছেন পেপ গার্দিওলা!

১৩

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

১৪

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

১৫

ঈদ বাজারে নাটোরের কুরবানীর পশুর জোগান, উদ্বৃত্ত দুই লাখের বেশি

১৬

আজ ১৯ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ১৯ মে ২০২৬

১৮

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

১৯

ইরান যুদ্ধের সময় সৌদিতে কয়েক হাজার সেনা-যুদ্ধবিমান মোতায়েন করে পাকিস্তান

২০