RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

কবিরাজ সেজে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

ছবিঃ সংগৃহীত

রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ডায়ালগটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব সব খানেই এখন রমরমা রাজত্ব চালাচ্ছে এই একটি সংলাপ। নেটিজেনদের একাংশ হয়তো ভাবছেন, কোনো কবিরাজের মুখ থেকে এসেছে এই কথা। কিন্তু ভাইরাল হওয়া এই কবিরাজ বাস্তবে কোনো কবিরাজ নন, বরং তিনি একজন পেশাদার অভিনেতা।

অনুসন্ধানে জানা যায়, কবিরাজের ছদ্মবেশে ক্যামেরার সামনে আসা এই ব্যক্তির নাম ঈমান আলী। প্রায় ২০-২৫ বছর আগে ভাগ্য অন্বেষণে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরে। সেই থেকে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

ছোটোবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন ঈমান আলী। একটা সময় সেই শখটাই রূপ নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়কেই তিনি জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেঁছে নিয়েছেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিমায় বলা,রাগ করলা, কথা ঠিক না বেঠিক, ডায়লগটি রাতারাতি লুফে নেয় নেট দুনিয়া। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ এবং শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কন্টেন্টে পরিণত হয়। সাধারণ মানুষ থেকে শুরু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন ঈমান আলীর এই ডায়ালগ ব্যবহার করে তৈরি করছেন নানা ভিডিও।

ঈমান আলী কালবেলাকে জানান, তার ইচ্ছে ছিলো অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়ার। তিনি বলেন, আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি পেশাদার কোন কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে আমি পেশাটাকে ফুটিয়ে তুলেছি। হয়ত অনেকেই সত্যি সত্যি আমাকে কবিরাজ ভেবে ভুল করছে। ভাইরাল হওয়া ভিডিওটি অভিনয় ছিলো। ভিডিওটি শুধু মাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

তিনি আরও বলেন, আমি যত দিন বেঁচে থাকবো মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো।

তার এই আকস্মিক ভাইরাল হওয়া ও জনপ্রিয়তা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও বেশ চাঞ্চল্য ও আনন্দ দেখা গেছে। প্রতিবেশীরা জানান, ঈমান আলী দীর্ঘদিন ধরেই এলাকায় অভিনয়ের সাথে জড়িত। তবে এই একটি ডায়ালগ তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

চূড়ান্ত দল ঘোষণায় চমকের ইঙ্গিত আর্জেন্টিনার, নতুন কৌশল ফাঁস

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭ টি কোচ

দীর্ঘ বিরতির পর চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই জেলায় ৪ শিশুর মৃত্যু

কানাডার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

কবিরাজ সেজে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

১১

ম্যানসিটি ছাড়ছেন পেপ গার্দিওলা!

১২

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

১৩

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

১৪

ঈদ বাজারে নাটোরের কুরবানীর পশুর জোগান, উদ্বৃত্ত দুই লাখের বেশি

১৫

আজ ১৯ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৯ মে ২০২৬

১৭

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

১৮

ইরান যুদ্ধের সময় সৌদিতে কয়েক হাজার সেনা-যুদ্ধবিমান মোতায়েন করে পাকিস্তান

১৯

দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ২৮ মে

২০