RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

ইরাকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টের মামলা

ছবি: সংগৃহীত

ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ও অর্থমন্ত্রী তাইফ সামির-এর বিরুদ্ধে মামলা করেছেন। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের সরকারি কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগে তিনি এই মামলা দায়ের করেন। এ ঘটনায় ইরাকের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

বাগদাদ থেকে এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট রশিদ, যিনি নিজেও কুর্দি, গত মাসে এই মামলা করেছিলেন, তবে তার উপদেষ্টা হাওরি তাওফিক রোববার এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন।

সর্বোচ্চ আদালতে দায়ের করা মামলায় প্রেসিডেন্ট রশিদ বেতন পরিশোধের জন্য একটি স্থায়ী আদেশ জারির দাবি জানিয়েছেন, যাতে অর্থনৈতিক বিরোধের কারণেও এটি বাধাগ্রস্ত না হয়।

বাগদাদ ও কুর্দিস্তানের আঞ্চলিক রাজধানী আরবিলের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয়ে মতবিরোধ চললেও, সরকারের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

বিশ্লেষকদের মতে, ইরাকের জনসেবা খাত দীর্ঘদিন ধরে অদক্ষতা ও দুর্নীতিতে জর্জরিত। এছাড়া, প্রধানমন্ত্রী সুদানি ও প্রেসিডেন্ট রশিদের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে।

জানুয়ারির বেতন পরিশোধ করা হলেও এখনও ডিসেম্বরের বেতন বকেয়া, যা সরকারি কর্মচারীদের মধ্যে বিপুল ক্ষোভ তৈরি করেছে।

কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট নেচিরভান বারজানি প্রধানমন্ত্রী সুদানিকে বেতনসহ অন্যান্য আর্থিক বিষয়ে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে কুর্দিস্তানের সরকারি কর্মচারীরা এখনো বেতন না পাওয়ায় বিক্ষোভে ফুঁসছে

রোববার, সুলায়মানিয়াহ থেকে শত শত মানুষ আরবিলে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১১

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১২

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৬

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৮

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৯

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

২০