RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৭ মে ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

গাইবান্ধা পুরাতন বাজার কমিটির নির্বাচনে বিপুল ভোটে সেকেন্দার সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক নির্বাচিত

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৮ বছর পর অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে গাইবান্ধার ঐতিহ্যবাহী পুরাতন বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। শনিবার রাত ১১টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ভোটের সংখ্যাসহ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. সেকেন্দার আলী (মই প্রতীক) ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহুরুল ইসলাম রনজু (চেয়ার প্রতীক) পেয়েছেন ১১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরিফ মিয়া রিজু (হ্যারিকেন প্রতীক) ৪৭০ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোয়েব হকানী (খেজুরগাছ প্রতীক) পেয়েছেন ৮৮ ভোট। সহ-সভাপতি: মো. রেজাউল করিম রেজা (আনারস প্রতীক) ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন (নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মো. জালাল মিয়া পেয়েছেন ১৭১ ভোট)। সহ-সাধারণ সম্পাদক: মো. মাহফুজ আলম (গোলাপফুল প্রতীক) ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদুল ইসলাম ফরিদ পেয়েছেন ২১৬ ভোট)। সাংগঠনিক সম্পাদক পদে  মো. সাইফুল ইসলাম (হরিণ প্রতীক) রেকর্ডসংখ্যক ৬৪৪ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রোস্তম আলী পেয়েছেন ১৬৩ ভোট)।

অর্থ সম্পাদক পদে  এমদাদুল হক দিছু (মাছ প্রতীক) ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এরশাদ মিয়া পেয়েছেন ১৪৬ ভোট)। আইন, শালিস ও বিচার বিষয়ক সম্পাদক পদে মো. সাইদার রহমান (টিয়াপাখি প্রতীক-২০৪ ভোট)।দপ্তর সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম (কোদাল প্রতীক-১০২ ভোট)।প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন দুখু (মাইক প্রতীক-৪৪৭ ভোট)। ধর্ম, পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদে মো. ফয়সাল হোসেন ফিরোজ (হাঁস প্রতীক-২১১ ভোট)। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে  মো. রমজান সওদাগর (ফুটবল প্রতীক-৪২১ ভোট)।

এছাড়াও সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যথাক্রমে-মো. মতিন ফকির, মো. রবিউল ইসলাম রনি, মো. মিজানুর রহমান, মো. ফুল মিয়া, মো. আরজু মিয়া এবং শ্রী গৌর চন্দ্র দাস।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী বাজার কমিটির নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মহলে টানটান উত্তেজনা থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

১ জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা

১৫ বিজিবির অভিযানে ৬.২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

গাইবান্ধায় ভুমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন 

হাদি হত্যা মামলা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন

আপিলের সুযোগ পাচ্ছেন বেরোবির দণ্ডিত সাবেক ভিসি হাসিবুর রশিদ

স্ত্রীর সঙ্গে কলহে যুবকের আত্মহত্যা, ঘটনাস্থলে পুলিশ

কুড়িগ্রামের রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

গাইবান্ধা পুরাতন বাজার কমিটির নির্বাচনে বিপুল ভোটে সেকেন্দার সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক নির্বাচিত

কুড়িগ্রামে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

১০

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

১১

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

১২

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

১৩

হজ করতে গিয়ে আরও একজনের মৃত্যু, পৌঁছেছেন ৫৯৭৮৩

১৪

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

১৫

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

১৬

বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ, ৪ জানাজা শেষে দাফন

১৭

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

১৮

ঠাকুরগাঁওয়ে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

১৯

দিনের শুরুতেই পাকিস্তানকে জোড়া আঘাত তাসকিনের

২০