পরীক্ষামূলক
LIVE TV

ঠাকুরগাঁওয়ে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রোববার (১৭ মে) সকালে হাসপাতাল চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে “সম্মিলিত উদ্যোগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ” শীর্ষক বিষয়ে উচ্চ রক্তচাপের সুফল-কুফল এবং প্রতিরোধ ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. জয়ন্ত কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট ডা. রেজাউল করিম শিবলু এবং জুনিয়র কনসালটেন্ট ডা. অনুপম ঝা।

এ সময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ প্রায় ৪০ থেকে ৫০ জন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন