RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৭ মে ২০২৬, ১:৫২ অপরাহ্ন

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

ছবিঃ সংগৃহীত

সিলেটে সন্দেহজনক হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৬ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ৩২১ জন সন্দেহজনক রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়নি।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। মৃত্যু হওয়া শিশু হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভবানীপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে ৯ মাসের ছেলে মাহবির।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ১৪৯ জনের ল্যাব কনফার্ম হাম রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন, যার দুইজন রুবেলায় আক্রান্ত, মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭৫ জন এবং সিলেটে ৪২ জন রয়েছেন।

শেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৭৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে একজন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট হাসপাতালে একজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩২১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৮ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ৮০ জন, উইমেন্স মেডিকেল হাসপাতালে দুইজন, আল হারামাইন হাসপাতালে একজন, লায়ন্স শিশু হাসপাতালে ১০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ছয়জন, মাউন্ট এডোরা হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, পার্ক ভিউ হাসপাতালে চারজন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, শান্তিগঞ্জে চারজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, বিশ্বম্ভরপুরে একজন, তাহিরপুরে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

এছাড়া নিশ্চিত হাম রোগে মারা গেছেন চারজন। সব মিলিয়ে হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা এখন ৩৫ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম কালবেলাকে বলেন, সন্দেহজনক হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

গাইবান্ধা পুরাতন বাজার কমিটির নির্বাচনে বিপুল ভোটে সেকেন্দার সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক নির্বাচিত

কুড়িগ্রামে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

হজ করতে গিয়ে আরও একজনের মৃত্যু, পৌঁছেছেন ৫৯৭৮৩

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ, ৪ জানাজা শেষে দাফন

১০

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

১১

ঠাকুরগাঁওয়ে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

১২

দিনের শুরুতেই পাকিস্তানকে জোড়া আঘাত তাসকিনের

১৩

কাজ শেষে বাড়ি ফেরার পথে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

১৪

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

১৫

২৭ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

১৬

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি

১৭

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৮

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

১৯

কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

২০