RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৭ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

কাজ শেষে বাড়ি ফেরার পথে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৫২) নামের রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছে। ‎শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।

‎নিহত ইয়াসিন আলী পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশি এক কম্পানিতে কর্মরত ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় মহাসড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়াও মোটরসাইকেল আরোহী দুইজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, কাজ শেষে রাতে তিনি বাড়িতে ফিরছিলেন। এমন সময় মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ করতে গিয়ে আরও একজনের মৃত্যু, পৌঁছেছেন ৫৯৭৮৩

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ, ৪ জানাজা শেষে দাফন

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

দিনের শুরুতেই পাকিস্তানকে জোড়া আঘাত তাসকিনের

কাজ শেষে বাড়ি ফেরার পথে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

২৭ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

১০

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি

১১

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১২

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

১৩

কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৪

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

১৫

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

১৬

ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ

১৭

আজ ১৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ১৭ মে ২০২৬

১৯

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

২০