RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

মাথায় মারাত্মক আঘাত, স্ট্রেচারে মাঠ ছাড়লেন হাসান আলি

ছবিঃ সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ঘটে গেল দুর্ভাগ্যজনক এক ঘটনা। মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার হাসান আলি।

ইনিংসের অষ্টম ওভারে তৃতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন হাসান। হাসান আলীর পঞ্চম বলে তার প্রায় সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন তানজিদ। ডান পাশে ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি। পিচের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

ঘটনার পরপরই মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন তিনি। চিকিৎসকরা দ্রুত মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিলেও অস্বস্তি কমেনি। অবশেষে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার পর আবারও মাঠে ফিরেছেন হাসান আলি।

শনিবার (১৬ মে) সিলেটে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। সাদমান ইসলামের জায়গায় অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের, এবং এবাদত হোসেনের বদলে ফিরেছেন শরিফুল ইসলাম।

অন্যদিকে সিরিজ বাঁচানোর লড়াইয়ে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। বাবর আজম, খুররাম শাহজাদ ও সাজিদ খান দলে ফিরেছেন। ঢাকা টেস্টে ১০৪ রানের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

২৭ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ

আজ ১৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ১৭ মে ২০২৬

১১

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

১২

আগামীকাল দেশে আসবে কারিনার মরদেহ

১৩

‘মিশন শেষ’ বলে বার্সেলোনা ছাড়ার ঘোষণা লেভান্ডভস্কির

১৪

লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

১৫

হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

১৬

জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী

১৭

মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৯

নতুন করে লেবাননে ভয়াবহ হামলা শুরু

২০