সৈয়দপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুরে খেলনার স্টিকার দেওয়ার প্রলোভনে এক দশ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিশ্বনাথ মোহন্ত (৭০) নামে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) বিকেলে শহরের মুন্সিপাড়া সৈয়দপুর মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত বিশ্বনাথ মোহন্ত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৈয়দপুর মুন্সিপাড়া এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলের দিকে ভুক্তভোগী শিশু খেলনার স্টিকার কিনতে বৃদ্ধ বিশ্বনাথ মোহন্তের দোকানে যায়৷ এসময়ে শিশুটিকে বিশ্বনাথ মোহন্ত বিভিন্ন ধরনের খেলনা দেখাতে দোকানের ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে সে শিশুটিকে খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময়ে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বৃদ্ধকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেন।
এবিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, এবিষয়ে ভুক্তভোগীর বাবা এজাহার দায়ের করেছেন। আসামিকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন