RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন

তামান্না ভাটিয়ার মতো উজ্জ্বল ত্বক পেতে যা করবেন

ছবি ; সংগৃহিত

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার দুধ-সাদা উজ্জ্বল ত্বক দেখে অনেকেই জানতে চান তার সৌন্দর্যের রহস্য। কেউ কেউ মনে করেন, হয়তো তিনি নিয়মিত পার্লারে যান বা বিশেষ চিকিৎসা নেন। যদিও অনেক অভিনেতা-অভিনেত্রী সৌন্দর্য ধরে রাখতে পার্লারের সহায়তা নেন, তবে তামান্না ভাটিয়া সম্পূর্ণ ভিন্নপথে হাঁটেন। তিনি কোনো পার্লার বা চিকিৎসকের পরামর্শ নেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানান, তার মায়ের শেখানো ঘরোয়া উপকরণই তার সৌন্দর্যের মূল চাবিকাঠি। ছোটবেলা থেকেই তিনি এই ঘরোয়া রূপচর্চার ওপর ভরসা রেখে আসছেন।

পেশাগত কারণে প্রায় প্রতিদিনই মেকআপ করতে হয় তামান্নাকে। রাসায়নিকসমৃদ্ধ প্রসাধনী দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই তিনি ত্বকের সুস্থতা বজায় রাখতে প্রাকৃতিক উপাদানে তৈরি স্ক্রাব ও মাস্ক ব্যবহার করেন।

যা লাগবে:

  • ১ চা চামচ চন্দনের গুঁড়া
  • ১ চা চামচ কফি পাউডার
  • ১ চা চামচ মধু

প্রস্তুত ও ব্যবহারের পদ্ধতি:
১. একটি ছোট পাত্রে চন্দনের গুঁড়া, কফি পাউডার ও মধু ভালোভাবে মিশিয়ে নিন।
2. চোখের চারপাশ বাদ দিয়ে পুরো মুখে স্ক্রাবটি লাগান।
3. হালকা হাতে আলতোভাবে ম্যাসাজ করুন।
4. ১০ মিনিট পর কুসুমগরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
5. তোয়ালে দিয়ে মুখ মুছে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

যা লাগবে:

  • ১ টেবিল চামচ বেসন
  • ১ টেবিল চামচ টকদই
  • ১ টেবিল চামচ গোলাপজল

প্রস্তুত ও ব্যবহারের পদ্ধতি:

  1. একটি পাত্রে বেসন, টকদই ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন।
  2. পুরো মুখে সমানভাবে প্যাকটি লাগান।
  3. ১০-১৫ মিনিট অপেক্ষা করুন, তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
  4. তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

এই সহজ ও ঘরোয়া উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে ত্বক হবে উজ্জ্বল, নরম ও স্বাস্থ্যকর। তামান্নার মতো প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে রাসায়নিক প্রসাধনীর পরিবর্তে প্রাকৃতিক যত্নের ওপর ভরসা রাখাই উত্তম!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০