RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১২ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে সৎ ভাই ও বাবাকে খুন করলো ছেলে

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুলু ইসলাম (৭০) ও তাঁর ছেলে কাবিল (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলু ইসলামের দুই সংসার ছিল। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। পারিবারিকভাবে দুলুর বাবা প্রথম পক্ষের দুই নাতি হাবিল ও কাবিলের নামে কিছু জমি লিখে দেন। পরে দ্বিতীয় পক্ষের ছেলেরা ওই জমিতে অংশ দাবি করলে দীর্ঘদিন ধরে বিরোধ চলতে থাকে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, মঙ্গলবার সকালে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম রাস্তায় দুলু ইসলামকে মারধর শুরু করেন। এ সময় কাবিল বাধা দিতে এগিয়ে এলে উভয়কে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই দুলু ইসলাম মারা যান। গুরুতর আহত কাবিলকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বড়পুকুরিয়ায় জ্বালানি খাতের উন্নয়নে দেশীয় সম্পদ আহরণের ওপর গুরুত্বারোপ

সন্তানের চোখের দৃষ্টিশক্তি ফেরাতে মায়ের আকুতি, সাহায্যের অপেক্ষায় ছোট্ট সুমনা

‎বদরগঞ্জে ভ্যানচালক আরিফ হত্যা মামলার আসামি গোপাল ব্যানার্জি র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ‎

যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

দিনাজপুরে র‌্যাব- ১৩ এর অভিযানে ৬.৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি জব্দসহ ০২ জন চোরাচালানকারী গ্রেফতার

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে বিভিন্ন আয়োজনে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস

দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে সৎ ভাই ও বাবাকে খুন করলো ছেলে

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

কোরবানির পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

আরও ২ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন

১০

দুপুরের মধ্যে রংপুরসহ ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

১২

ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ

১৩

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, বনানীতে দাফন

১৪

আজ ১২ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১২ মে ২০২৬

১৬

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়

১৭

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘স্পার্ক’, রংপুরসহ দেশের বেশকিছু অঞ্চলে ভারী বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৯

বান্দরবানে বর্গা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০