RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ

ছবিঃ সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১২ মে)। সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। বিকাশ, রকেট কিংবা অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।

এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার বা আর্কিটেকচার পরীক্ষায় গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। শুধুমাত্র ২০২৪ ও পরবর্তী বছরে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এই শর্ত শিথিলযোগ্য বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেকানিক্যাল, আইপিই ও এমএমই বিভাগের আবেদনকারীদের একটি আবেদনের মধ্যেই বিভাগ পছন্দের ক্রম উল্লেখ করতে হবে। তবে একাধিক বিভাগে পরীক্ষা দিতে চাইলে আলাদা আবেদন করতে হবে।

চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রসপেক্টাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক https://admission.duetbd.org/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে র‌্যাব- ১৩ এর অভিযানে ৬.৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি জব্দসহ ০২ জন চোরাচালানকারী গ্রেফতার

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে বিভিন্ন আয়োজনে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস

দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ছেলের হাতে বাবা খুন

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

কোরবানির পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

আরও ২ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন

দুপুরের মধ্যে রংপুরসহ ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, বনানীতে দাফন

১০

আজ ১২ মে, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ১২ মে ২০২৬

১২

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়

১৩

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘স্পার্ক’, রংপুরসহ দেশের বেশকিছু অঞ্চলে ভারী বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৫

বান্দরবানে বর্গা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৬

এবার হরমুজে সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য ফি নিতে চায় ইরান

১৭

পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

১৯

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২০